বিনোদন ডেস্ক
প্রখ্যাত ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগাল মারা গেছেন। সোমবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৬টায় তার মৃত্যু হয়। তার বয়স ছিল ৯০ বছর।
নির্মাতার মেয়ে পিয়া বেনেগাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, শ্যাম বেনেগাল দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত বিভিন্ন সমস্যায় ভুগছিলেন। তার কিডনি সংক্রান্ত সমস্যা ছিল।
শ্যাম বেনেগাল তার ক্যারিয়ারে একাধিক অসাধারণ চলচ্চিত্র উপহার দিয়েছেন। বাংলাদেশে তিনি বিশেষভাবে পরিচিত হয়ে উঠেছিলেন স্বাধীনতার সংগ্রাম ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনভিত্তিক বায়োপিক ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি নির্মাণের জন্য।