নিজস্ব প্রতিবেদক :
ভারত থেকে উন্মুক্ত দরপত্রের চুক্তির আওতায় ২৪ হাজার ৬৯০ টন সেদ্ধ চাল আগামীকাল বৃহস্পতিবার বাংলাদেশে আসছে। অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে আমদানি চুক্তিতে করা চালের প্রথম চালান এটি।
বুধবার খাদ্য মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, ভারত থেকে আমদানি করা চাল নিয়ে এমভি তানাইজ ড্রিম নামের জাহাজ বৃহস্পতিবার সকালে চট্টগ্রাম বন্দরে পৌঁছাবে। এরপর চালের নমুনা সংগ্রহ করে ভৌতপরীক্ষা শেষে দ্রুত খালাস শুরু হবে।
জাহাজে রক্ষিত চালের নমুনা সংগ্রহ করে ভৌত পরীক্ষা শেষে দ্রুত চাল খালাসের কাজ শুরু হবে। এজন্য এরই মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে।