নিজস্ব প্রতিবেদক :
রংপুর বিভাগের জেলাগুলোয় চলমান সফরসূচি বাতিল করে জরুরি ভিত্তিতে ঢাকার ফিরেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।
আজ নীলফামারী জেলায় সফরসূচি ছিল তার। তবে বৃহস্পতিবার সকাল ৯টা ৪৫ মিনিটে তিনি স্থানীয় প্রশাসনকে অবহিত করে, সেখানে তার সফর না করার সিদ্ধান্ত নেন। এরপরে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করেন তিনি।
জানা গেছে, সচিবালয়ে অগ্নিকাণ্ডের কারণে আজকের সফরসূচি বাতিল করে তিনি ঢাকায় ফেরেন।