ক্রীড়া প্রতিবেদক :
বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের সার্বিক ব্যবস্থাপনায় ‘১২তম বিজয় দিবস সেভেন সাইড রাগবি প্রতিযোগিতা (পুরুষ ও নারী)-২০২৪’ আয়োজিত হবে। শনিবার (২৮ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় শুরু হয়ে দিনব্যাপী এই প্রতিযোগিতা চলবে। বিকেল সাড়ে ৩টায় হবে ফাইনাল ম্যাচ।
প্রতিযোগিতার উদ্বোধনী ও সমাপনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বীর মুক্তিযোদ্ধা ইশতিয়াক আজিজ উলফাৎ। বিশেষ অতিথি থাকবেন বীর মুক্তিযোদ্বা মোজাম্মেল হক মুক্তা।
গ্রুপ পর্যায়ে নক-আউট পদ্বতিতে এবারের রাগবি প্রতিযোগিতায় পুরুষ ও নারী বিভাগে চারটি করে মোট ৮টি দল অংশ নিচ্ছে। পুরুষ বিভাগে রয়েছে বাংলাদেশ সেনাবাহিনী, এস আর রাগবি ক্লাব, মিরপুর রাগবি ইউনিয়ন ও গোপালগঞ্জ রাগবি ক্লাব। নারী বিভাগে অংশ নেবে এস এইচ এ একাডেমি, এস আর রাগবি ক্লাব, ঢাকা কমার্স কলেজ নারী রাগবি দল ও সোনারগাঁও কাজী ফজলুল হক মহিলা কলেজ।