বিনোদন ডেস্ক :
চলচ্চিত্র তারকা পূজা চেরী। অবশ্য ছোটবেলায় শিশুশিল্পী হিসেবে নানা মাধ্যমে কাজ করেছেন। এরইমধ্যে তার ঝুড়িতে ডজনখানেক ছবি হয়ে গেছে। চলচ্চিত্রেও কাটিয়ে দিয়েছেন ছয় বছর।
এই পুরো সময়টাতে মা ছিলেন তার সঙ্গী। তার যে কোনো কিছুতে মায়ের অবদান সবচেয়ে বেশি। কিন্তু এ বছরের মার্চ মাসে মারা গেছেন অভিনেত্রীর মা ঝরনা রায়। তাই সামাজিক যোগাযোগ মাধ্যমে মাকে নিয়ে প্রায়ই স্মৃতিকাতর হয়ে যান তিনি।
লেখেন আবেগঘন পোস্ট। আবেগঘন পোস্ট দিয়ে পূজা চেরী মাকে পাশে থাকার কথা উল্লেখ করে লিখেছেন, ‘মামুনি তোমার কথা অনেক বেশি মনে পরছে। থেকো কিন্তু আমার সাথে মা।’