ব্যাটিংয়ে রংপুর টসে জিতে

ক্রীড়া প্রতিবেদক :
টানা দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্যে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে টসে জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে রংপুর রাইডার্স। বিপিএলে নিজেদের প্রথম ম্যাচে দলটি ঢাকা ক্যাপিটালসের সঙ্গে ৪০ রানে জয় পায়।

খানিক পর মিরপুর শের-ই-বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেল ৫টায় খেলাটি আরম্ভ হবে। সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস।

প্রথম ম্যাচের জয়ের কম্বিনেশন না ভেঙে অভিন্ন একাদশ নিয়ে মাঠে নেমেছে রংপুর। বিদেশি ক্রিকেটার হিসেবে জর্জ মানজি, পল স্টার্লিং, সামিউল্লাহ শেনওয়ারি এবং রিস টপলিকে নিয়ে নিজেদের প্রথম ম্যাচের একাদশ সাজিয়েছে সিলেট।

রংপুর রাইডার্স একাদশ: অ্যালেক্স হেলস, স্টিভেন টেলর, সাইফ হাসান, ইফতিখার আহমেদ, খুশদিল শাহ, নুরুল হাসান সোহান (অধিনায়ক), মোহাম্মদ সাইফউদ্দিন, কামরুল ইসলাম রাব্বি, শেখ মেহেদী, রাকিবুল হাসান এবং নাহিদ রানা।

সিলেট স্ট্রাইকার্স একাদশ: আরিফুল হক (অধিনায়ক), জর্জ মানজি, পল স্টার্লিং, রনি তালুকদার, জাকির হাসান, জাকের আলী অনিক, সামিউল্লাহ শেনওয়ারি, তানজিম হাসান সাকিব, নিহাদ উজ জামান, রিস টপলি এবং আল আমিন হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *