নিজস্ব প্রতিবেদক ;
ভারতের সঙ্গে দ্বিপাক্ষিক স্বার্থ সংশ্লিষ্ট কূটনৈতিক সম্পর্ক অব্যাহত থাকবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন।
বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা তৌহিদ বলেন, শেখ হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্ক আটকে থাকবে না। কূটনৈতিক সম্পর্ক অব্যাহত রাখবে বাংলাদেশ।
এদিকে ভারতের সঙ্গে গঙ্গা চুক্তি নবায়ন টেকনিক্যাল বিষয় উল্লেখ করে তিনি বলেন, এ বিষয়ে কাজ চলছে।
নতুন বছরে চীন ও আমেরিকার সঙ্গে সম্পর্কোন্নয়নে কাজ চলবে বলেও জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তিনি বলেন, নতুন বছরে চীন ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্পর্ক উন্নয়নকে গুরুত্ব দেওয়া হবে। এরই অংশ হিসেবে চলতি মাসেই দ্বিপাক্ষিক সফরে চীনে যাচ্ছি। যাচ্ছেন পররাষ্ট্র উপদেষ্টা।
তবে এ সময় আরাকান রাজ্যের পরিস্থিতি অত্যন্ত জটিল হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন তিনি।