অলআউট বরিশাল একশ পেরিয়ে

ক্রীড়া প্রতিবেদক :
নাজমুল হোসেন শান্ত ব্যাট হাতে যথারীতি ব্যর্থ। ঝড়ো সূচনা পেলেও ইনিংস লম্বা করতে পারেননি তামিম ইকবাল। এরপর একের পর এক উইকেট হারিয়ে দলীয় একশ রানের নিচে অল আউটের শঙ্কায় পড়ে ফরচুন বরিশাল। শেষ উইকেট জুটিতে ২৬ রান যোগ হওয়ায় ধানসিঁড়ি নদী পাড়ের দলটি ১৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তুলেছে ১২৪ রান।
বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। নাজমুল হোসেন শান্তও বেশ ভালো শুরু করেছিলেন। তবে ব্যক্তিগত ৯ রানে মেহেদী হোসেনের ওপর চড়াও হতে গিয়ে কাভারে আজিজুল হাকিমের হাতে ক্যাচ দিয়ে আউট হন।

তামিমকে বেশিক্ষণ সঙ্গ দিতে পারেননি তাওহীদ হৃদয়। তিনি আকিফের লেন্থ ডেলিভারিতে পুল করতে চেয়েছিলে। বল ব্যাটের উপরের কানায় লেগে ফাইন লেগে নাহিদ রানার তালুবন্দি হন। নাহিদের ইয়র্কারে বোল্ড হয়ে থামে তামিমের ১৮ বলে ২৮ রানের ইনিংস।

মুশফিকুর রহিম ব্যক্তিগত ১৫ রানে এলবিডব্লিউ হন খুশদিল শাহের বলে। কাইল মায়ার্সকে ১৩ রান করে ইফতিখার আহমেদের শিকার হন। ফাহিম আশরাফকেও তিনি ফেরান। মাহমুদউল্লাহ রিয়াদ ১০ রানের বেশি করতে পারেননি। তাকে নিজের দ্বিতীয় শিকার বানিয়ে বোল্ড করেন নাহিদ। এরপর শাহীন শাহ আফ্রিদি তার স্বদেশি খুশদিলের বলে বোল্ড হন।

দলীয় ১০৬ রানের মাথায় ফেরেন তানভীর। রানের খাতা না খুলে রান আউট হলেও ২১ রানে অপরাজিত মোহাম্মদ নবীর সঙ্গে শেষ উইকেট জুটিতে ১৮ রান যোগ করেন ইকবাল হোসেন ইমন। \

রংপুরের হয়ে খুশদিল ১৮ রানের বিনময়ে পান ৩ উইকেট। দুটি করে উইকেট নেন ইফতিখার আহমেদ ও নাহিদ রানা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *