নিজস্ব প্রতিবেদক :
বাংলাদেশ ইয়ুথ ফোরামের উদ্যোগে ‘অভ্যুত্থানের পাঁচ মাস: আকাঙ্ক্ষা ও শঙ্কা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১টা ১৫ মিনিটে রাজধানীর জাতীয় প্রেসক্লাবে মাওলানা আকরাম খান হলে এ সভা হয়। এতে সংগঠনটির উপদেষ্টা রোটারীয়ান এম নাজমুল হাসান সভাপতিত্ব করেন।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।
এছাড়া বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও সাবেক এমপি মো. হারুনুর রশিদ, ন্যাশনাল পিপল্স পার্টির (এনপিপি) চেয়ারম্যান ড. ফরিদুজ্জামান ফরহাদ, বিএনপির তথ্য ও গবেষণাবিষয়ক সহ সম্পাদক কাদের গনি চৌধুরী ও বাংলাদেশ ইয়ুথ ফোরামের সভাপতি মুহাম্মদ সাইদুর রহমানসহ প্রায় ৫০ জন নেতাকর্মী উপস্থিত ছিলেন।