টসে জিতে ফিল্ডিংয়ে বরিশাল

ক্রীড়া প্রতিবেদক :
দুর্বার রাজশাহীর বিপক্ষে বিপিএলের সিলেট পর্বে নিজেদের প্রথম ম্যাচে টসে জিতে আগে ফিল্ডিং নিয়েছে ফরচুন বরিশাল। খানিক পর সন্ধ্যা সাড়ে ৬টায় সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলাটি শুরু হবে।
প্রথম দুই ম্যাচেই ব্যাট হাতে ব্যর্থ হয়েছেন নাজমুল হোসেন শান্ত। দুর্বার রাজশাহীর বিপক্ষে বরিশালের একাদশ থেকে জায়গা হারিয়েছেন বাংলাদেশের অধিনায়ক। তার বদলি হিসেবে সুযোগ পেয়েছেন প্রীতম কুমার।

এছাড়া বরিশালের একাদশে নেই ইকবাল হোসেন ইমন ও মোহাম্মদ নবী। তাদেরজায়গায় সুযোগ পেয়েছেন রিশাদ হোসেন ও পাকিস্তানের পেসার খান জাহানদাদ। এদিকে, রাজশাহীর একাদশে ফিরেছেন জিসান আলম। বাদ পড়েছেন সোহাগ গাজী।

ফরচুন বরিশাল একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), প্রীতম কুমার, তাওহীদ হৃদয়, কাইল মায়ার্স, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, রিশাদ হোসেন, ফাহিম আশরাফ, শাহিন শাহ আফ্রিদি, তানভীর ইসলাম, জাহানদাদ খান।

দুর্বার রাজশাহী একাদশ: মোহাম্মদ হারিস, এনামুল হক বিজয় (অধিনায়ক), আকবর আলী, রায়ান বার্ল, সাব্বির হোসেন, ইয়াসির আলী রাব্বি, জিসান আলম, তাসকিন আহমেদ, হাসান মুরাদ, মোহর শেখ, শফিউল ইসলাম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *