আলোচনা সভা বিকেলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের উদ্যোগে

নিজস্ব প্রতিবেদক :
ফেলানী দিবস উপলক্ষে “ফেলানী হত্যা থেকে ডামি ইলেকশন: কেড়ে নেয় স্বাধীনতা” শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হবে আজ (৭ জানুয়ারি) বিকেলে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হবে বলে মঙ্গলবার সকালে জানা গেছে।

আলোচনা সভায় উপস্থিত থাকবেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব আরিফ সোহেল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *