দেশত্যাগ করতে দেওয়া হয়নি অভিযুক্ত কাউকে : স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতনের পর অনেকে পালিয়ে গেছেন। কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর অভিযুক্ত কাউকে দেশত্যাগ করতে দেওয়া হয়নি।

মঙ্গলবার দুপুরে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি)-এর কার্যালয় পরিদর্শন শেষে এ কথা বলেন তিনি।

উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের মধ্য থেকে আপাতত ১০০ জনকে পুলিশের বিভিন্ন ইউনিটে কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। ট্রাফিক বিভাগে অবসরপ্রাপ্ত ব্যক্তিদের নিয়োগ দেওয়ার কাজ চলছে।

এ সময় এক প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, র‍্যাব বিলুপ্তির বিষয়ে সংস্কার কমিশনের রিপোর্ট এখনো হাতে পায়নি স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

জাহাঙ্গীর আলম বলেন, আওয়ামী লীগ সরকারের আমলে যে টাকা পাচার হয়েছে তা ফিরিয়ে আনার কাজ চলছে। যত দ্রুত সম্ভব মানিলন্ডারিংয়ের রিপোর্ট দিতে সিআইডিকে নির্দেশ দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *