বিনোদন ডেস্ক :
‘প্রেমের জোয়ারে দুকূল ভেসেছে…’, আমূলের বিজ্ঞাপন থেকে রিল ভিডিও, সর্বত্র শুধুই ‘কিশোরী কিশোরী।’ সিরিয়ালের দুনিয়া থেকে বাংলাদেশ, তারপর টলিউডে পা দিয়েই সুপারহিট ইধিকা পাল।
পরিস্থিতি এমন, বাইকে চড়া কিশোরী ভক্ত অভিনেত্রীকে দেখে চিৎকার করে বলছে ‘কিশোরীইইই!’
রাতের শহরে কোথাও যাচ্ছিলেন ইধিকা। বসেছিলেন গাড়ির সামনের সিটে। পাশ দিয়ে যাচ্ছিল বাইক। বাবা-মায়ের মাঝখানে বসেছিল খুদে। ইধিকার দিকে চোখ যেতেই আঙুল তুলে ‘কিশোরী কিশোরীইইই’ বলে চিৎকার। খুদে ভক্তের এমন কাণ্ড দেখে হেসে ফেলেন ইধিকা। তার দিকে ছুড়ে দেন উড়ন্ত স্নেহচুম্বন।
গত ২০ ডিসেম্বর থেকে ওপার বাংলার বক্স অফিসে রাজত্ব করছে ‘খাদান’। দেব, যিশু সেনগুপ্ত, বরখা বিস্ত, ইধিকা পাল, অনির্বাণ চক্রবর্তীদের ছবি সারা দেশে মুক্তি পায় নতুন বছরের ৩ জানুয়ারি। দুদিনেই সারা দেশে কামাল দেখাচ্ছে ‘খাদান’।
মুম্বাই, বেঙ্গালুরু, হায়দরাবাদ, পুণের মাল্টিপ্লেক্সে কোথাও সিনেমা হাউসফুল আবার কোথাও প্রায় হাউসফুল। ১৫ দিনে ছবির মোট আয় ১২.৩ কোটি টাকা। বক্স অফিসের হিসেব বলছে এখনো পর্যন্ত ‘খাদান’ মোট ১৪ কোটি টাকার ব্যবসা করেছে।