নিজস্ব প্রতিবেদক :
‘দ্য গভর্নরস রিট্রিট অব দ্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইবিডি)’ শীর্ষক সভায় যোগ দিতে সৌদি আরব যাচ্ছেন অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদ।
সূত্র জানিয়েছে, সৌদি এয়ারলাইন্সের একটি ফ্লাইটে মদিনা পৌঁছাবেন তিনি। পরের দিন রোববার (১২ জানুয়ারি) আইডিবি গভর্নরসের সভা অনুষ্ঠিত হবে।
বিজ্ঞাপন
১৩ জানুয়ারি তিনি সড়কপথে মক্কায় পৌঁছে ওমরা পালন করবেন। রাতে তিনি পুলম্যান জমজম হোটেলে অবস্থান করবেন।
১৫ জানুয়ারি রাতে তিনি ঢাকা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছাবেন বলে জানা গেছে।