বিনোদন ডেস্ক
কাছে দেবতার বর লাভের মতো। তাই-তো প্রিয় তারকাকে চোখের সামনে পেলেই ছবি তুলতে হুড়োহুড়ি শুরু করেন সবাই। কখনও তা মাত্র ছাড়ায়। একবার তো বেজায় চটেছিলেন কিং খনা।
ভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহরুখের দেহরক্ষী তথ্যটি দেন। এক বার শাহরুখকে দেখে এক অনুরাগী ঝাঁপিয়ে পড়েছিলেন নিজস্বী তোলার জন্য। বিরক্ত হয়েছিলেন বাদশাহ। একটু কড়াভাবেই ভক্তকে প্রত্যাখ্যান করেছিলেন তিনি। এরকম উল্লেখ করে তারকার দেহরক্ষী বলেন, “অনুরাগীদের বোঝা উচিত, সব কিছুর একটা সীমা রয়েছে। প্রথমেই ছবি তোলার জন্য ফোন নিয়ে ঝাঁপিয়ে পড়ার আগে বিনীত ভাবে অনুরোধ করুন, ছবি তোলা যাবে কি না।”
বিভিন্ন জায়গায় শাহরুখের সঙ্গে গিয়ে নানা রকমের অভিজ্ঞতা হয়েছে ইউসুফের। একবার এক অনুরাগীর আচরণে বিরক্ত হয়েছিলেন বাদশাহ। সে ঘটনা উল্লেখ করেই কথাগুলো বলেন ইউসুফ।
তিনি মনে করেন, তারকারাও মানুষ। তাদের নিয়ে ভক্তদের উন্মাদনা থাকতেই পারে। কিন্তু একটা সীমা থাকা দরকার সব কিছুর।
শাহরুখকে শেষ দেখা গেছে ‘ডানকি’ সিনেমায়। পরিচালক রাজকুমার হিরানী চলচ্চিত্র। এতে শাহরুখের সঙ্গে প্রথমবার জুটি বাঁধেন তাপসী পান্নু। আরও অভিনয় করেন বোমান ইরানি।