সন্দেহজনক ব্যাটিং! সিলেটের জোন্স-মান্সির

স্পোর্টস ডেস্ক
বিপিএল এতদিন বিশাল বিশাল ওয়াইড আর নো বল নিয়ে সন্দেহ তৈরি হয়েছে। তবে আজ যা হয়েছে তা যেন আলোচনার সব মাত্রা ছাড়িয়ে যাচ্ছে। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম কিংসের বিপক্ষে মাঠে নেমেছিল সিলেট স্ট্রাইকার্স। আগে ব্যাত করে ২০৩ রানের বড় সংগ্রহ গড়েছিল চট্টগ্রাম। বড় লক্ষ্য তাড়া করতে নেমে সিলেট শেষ পর্যন্ত করতে পেরেছে ৮ উইকেটে ১৭৩ রান।

সিলেট ম্যাচটি ঘেরেছে ৩০ রানে। তবে শেষ দিকে এসে মনে হয়েছিল, আর একটু হলেই জিততেও পারতো দলটি। তবে তেমনটা হলো না কেনো? পাওয়ার প্লেতে ৩ উইকেটে ৪৬ রান তুলেছিল সিলেট। কিন্তু এরপরের ৫ ওভারে যা হয়েছে তা নিয়েই তৈরি হয়েছে সন্দেহ।
৭ম থেকে ১১তম ওভার পর্যন্ত সিলেট রান করতে পেরেছে কেবল ২০। সপ্তম থেকে নবম- এই ওভারগুলোতে একটি বাউন্ডারিও মারতে পারেননি সিলেটের ব্যাটাররা। ৭-১১ ওভারের মধ্যে যে একটিমাত্র বাউন্ডারি হয়েছে তা মেরেছিলেন অ্যারন জোন্স, দশম ওভারে।

৭-১১তম ওভারে সিলেটের হয়ে ব্যাটিংয়ে ছিলেন যুক্তরাষ্ট্রের ক্রিকেটার জোন্স ও স্কটল্যান্ডের ক্রিকেটার জর্জ মানসি। এগারতম ওভারে আউট হন জোন্স, ফেরার আগে তিনি করেন ১৮ বলে ১৫ রান। অন্যদিকে মান্সি শেষ পর্যন্ত ৩৭ বলে ৫২ রান করেন। কিন্তু মান্সি কেনো ওই ৫ ওভারে রান পাননি তা নিয়ে যত আলোচনা। সে ৫ ওভারে তিনি করেন ১৫ বলে ৭ রান।

সিলেটের ব্যাটিং ইনিংসের ১২তম ওভার পর্যন্ত ২২ বলে ১৩ রান করা মানসি পরে ১৪ বলে করেন ৩৯ রান। এ দুজনের এমন ব্যাটিং নিয়ে প্রশ্ন করা হয়েছিল সাংবাদ সম্মেলনেও। সেখানে সিলেটের জাকের আলী উত্তরে বলেন, ‘এখানে (সংবাদ সম্মেলন) আসতে আসতেও বলছিলাম, ওদের (মানসি ও জোন্স) মাথায় কী চলছিল ওরাই জানে। আমরাও আলোচনা করছিলাম, একটু কম (রান) হয়ে গেছে। ওই জায়গায় যদি ১০-১৫ রান বেশি আসত, তাহলে তো প্রায় চলেই এসেছিলাম…।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *