সুবিচার নিশ্চিত করা অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ : আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক :
অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ সুবিচার নিশ্চিত করা উল্লেখ করে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, শেখ হাসিনার চাইতে এ সরকারের বিচার যে ভিন্ন, আমরা তা প্রমাণ করতে চাই।

বুধবার (১৫ জানুয়ারি) বাংলা একাডেমিতে দ্য জুলাই রেভ্যুলেশন: এভিডেন্স অব এট্রোসিটি শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা জানান।

আসিফ নজরুল বলেন, বিচার করতে না পারলে আমাদের বেঁচে থাকার অধিকার নেই। যত দ্রুত সম্ভব বিচার করব।

রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার বিষয়ে আইন উপদেষ্টা বলেন, সংস্কার করার উদ্দেশ্য ভবিষ্যতে বাংলাদেশে যেন কোনো শাসক এত নির্মম হয়ে উঠতে না পারে।
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম এতে বলেন, অতীতে ট্রাইব্যুনালকে যেভাবে কলঙ্কিত করা হয়েছিল, এবার যেন এমনটা না হয়, সে লক্ষ্যে কাজ চলছে।

জুলাই-আগস্ট আন্দোলনে কারা পেছন থেকে নির্দেশ দিয়েছে, তা বের করার চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *