বিনোদন ডেস্ক
বলিউড তারকা ও নবাব পরিবারের সদস্য সাইফ আলী খানের ছুরিকাঘাতের ঘটনা রাষ্ট্র হয়েছে। এবার বেরিয়ে আসছে একের পর নতুন তথ্য। তারই ধারাবাহিকতায় জানা গেল, নিজের তিন বছরের ছেলে জেহকে বাঁচাতে গিয়ে আহত হন সাইফ।
ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, পুলিশ জানিয়েছে, রাতে সাইফের বাড়ির গৃহকর্মীর সঙ্গে বিবাদে জড়াতে দেখা যায় ওই বদুষ্কৃতিকারীকে। সে সময় কোনো ভাবে সেখানে এসে পড়েন সাইফ।
অভিনেতা প্রশ্ন তুলতেই তার ওপর ঝাপিয়ে পড়ে দুষ্কৃতিকারী। তিনি তখন ঢুকে পড়েন ছেলে জেহের ঘরে। বাধা দিতে যান সাইফ। তাতেই শুরু হয় ধস্তাধস্তি। ছেলের সুরক্ষা নিশ্চিত করতে গিয়ে নিজে আহত হন সাইফ।
এদিকে প্রাথমিক তদন্তের পর পুলিশ জানিয়েছে, সাইফের বাড়ির সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হয়েছে। কিন্তু সেখানে বুধবার রাতে ওই ঘটনার দুই ঘণ্টা আগ পর্যন্ত কাউকে বাড়িতে ঢুকতে দেখা যায়নি। মনে করা হচ্ছে, দুপুরেই দুষ্কৃতিকারী বাড়িতে ঢুকে বসেছিল। তিনজনকে আটক করে জিজ্ঞাসাবাদ চালাচ্ছে পুলিশ।