লিটনকে দুয়োধ্বনি; প্রতিবাদ জানাল ঢাকা ক্যাপিটালস

স্পোর্টস ডেস্ক
বিপিএলের ঢাকা ও সিলেট পর্বের খেলা শেষ হয়েছে। এখন চলছে চট্টগ্রাম পর্বের খেলা। এ পর্বে প্রথম ম্যাচে গত বৃৃহস্পতিবার (১৬ জানুয়ারি) মুখোমুখি হয়েছিল ঢাকা ক্যাপিটালস এবং ফরচুন বরিশাল। দুই দলের খেলা চলার সময়ই মাঠে অনাকাঙ্ক্ষিত এক পরিস্থিতির মুখে পড়তে হয় লিটন দাসকে।

ঢাকার বোলিংয়ের সময় বাউন্ডারি লাইনের কাছে ফিল্ডিং করছিলেন লিটন দাস। এ সময় লিটনের পেছনের গ্যালারিতে থাকা সমর্থকরা তাকে ‘ভুয়া-ভুয়া’ বলে দুয়ো দিতে থাকে। সমর্থকদের এমন প্রতিক্রিয়া দেখে নির্বাক দৃষ্টিতে তাকিয়ে ছিলেন লিটন।
লিটনকে ভক্তদের দুয়ো দেওয়া এবং টাইগার এই ক্রিকেটারের নির্বাক দৃষ্টিতে তাকিয়ে থাকার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়। এমন অবস্থায় অনেকেই তাঁর পাশে দাঁড়িয়েছেন। এমন ঘটনার প্রতিবাদ জানিয়েছে ঢাকা ক্যাপিটালসও।

নিজেদের ফেসবুক পেজে দেওয়া এক ভিডিওতে ঢাকা ক্যাপিটালস লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখছেন, আমরা দেখছি একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ডগড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *