১৫ মামলার আসামি পেশাদার ছিনতাইকারী নয়নসহ গ্রেফতার ৪

জ্যেষ্ঠ প্রতিবেদক :
রাজধানীর গেন্ডারিয়া এলাকা থেকে পুলিশ হত্যা চেষ্টা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদকের ১৫টি মামলার আসামি পেশাদার ছিনতাইকারী নয়ন ওরফে জোরাসহ চার জনকে গাঁজাসহ গ্রেফতার করেছে বংশাল থানা পুলিশ। গ্রেফতার অন্যরা হলেন- মো. ওমর ফারুক (২৩), পলাশ আহম্মেদ (৩৩) ও মো. পান্নু (৩৩)।

রোববার (১৯ জানুয়ারি) গেন্ডারিয়ার ঘুন্টিঘর এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গেন্ডারিয়া থানা সূত্রে জানায়, গত ৩১ ডিসেম্বর রাতে গেন্ডারিয়া থানার ৭৪নং রোডের নুর মসজিদের গলি এলাকায় ছিনতাইয়ের প্রস্তুতির ঘটনায় মো. মুছা নামের একজনকে দেশীয় অস্ত্রসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এসময় মুছার সহযোগী তিনজন পালিয়ে যায়। এ ঘটনায় গেন্ডারিয়া থানায় গত ১ জানুয়ারি একটি মামলা হয়। ছিনতাইয়ের সাথে জড়িত নয়ন ওরফে জোড়া, ওমর ফারুক, পলাশ আহম্মেদ ও মো. পান্নুকে গ্রেফতার করা হয়।

থানা সূত্রে আরও জানায়, গ্রেফতাররা গেন্ডারিয়া এলাকার সংঘবদ্ধ ছিনতাইকারী ও মাদক কারবারি দলের সক্রিয় সদস্য। নয়ন ওরফে জোড়ার বিরুদ্ধে গেন্ডারিয়া, যাত্রাবাড়ী, শ্যামপুর থানাসহ ঢাকার পাশ্ববর্তী জেলার বিভিন্ন থানায় পুলিশ হত্যাচেষ্টা, চাঁদাবাজি, চুরি, ছিনতাই ও মাদকের ১৫টি মামলা রয়েছে এবং তার সহযোগী ওমর ফারুকের বিরুদ্ধে গেন্ডারিয়া থানায় একটি মাদকের মামলা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *