বিনোদন ডেস্ক
বছর পাঁচেক হলো যুক্তরাষ্ট্রে থিতু হয়েছেন অভিনেত্রী তমালিকা কর্মকার। এরমধ্যে শোনা যাচ্ছিল গাঁটছড়া বেঁধেছেন তিনি। তবে নিশ্চিত হওয়া যাচ্ছিল না। এবার তমালিকা নিজেই জানালেন বিয়ের খবর।
ঢাকা চলচ্চিত্র উৎসবের সেরা ছবি মেহজাবীনের ‘প্রিয় মালতী’
আজ সোমবার নিজের ফেসবুকে স্বামীর সঙ্গে একটি ছবি প্রকাশ করেছেন তমালিকা। সেখানে স্বামী প্রভীনকে বিবাহবার্ষিকীর শুভেচ্ছা জানিয়েছেন। ক্যাপশনে লিখেছেন, ‘শুভ বিবাহবার্ষিকী প্রভীন’।
এদিকে তমালিকার ওই পোস্টে সহকর্মীদের অনেকেই জানিয়েছেন শুভেচ্ছা। তালিকায় আছেন মাসুম রেজা, আঁখি আলমগীর, গোলাম ফরিদা ছন্দা, নাজনীন চুমকি, শারমীন জোহা শশী, শ্যামল মাওলা, হৃদি হক প্রমুখ। তমালিকাও অনেকের শুভকামনার উত্তর দিয়েছেন।
তবে তমালিকা কবে, কোথায় বিয়ে করেছেন সে সম্পর্কে কিছু জানাননি। যদিও জানা গেছে, তমালিকা ও প্রভীনের বিয়ে অনেক দিন আগে হয়েছে। অভিনেত্রীর কাছের অনেকেই জানতেন বিষয়টি।