বিশেষ প্রতিজ্ঞা শাহরুখের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে

বিনোদন ডেস্ক
রাজনীতির সঙ্গে যোগ নেই শাহরুখ খানের। তবে তিনি যে রাজনীতি সচেতন সে প্রমাণ দিয়েছেন জাওয়ান সিনেমায়। ভোটাধিকার ও গণতন্ত্র নিয়ে স্পষ্ট মত রেখেছিলেন ছবিতে। এবার বাস্তবে ভারতের জাতীয় পতাকার সামনে দাঁড়িয়ে নিলেন বিশেষ শপথ।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, প্রতিবছরের মতো গতকাল ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে নিজের বাড়ি মান্নাতের ছাদে জাতীয় পতাকা উত্তোলন করেছেন কিং খান। সাদা পোশাকে উত্তোলিত জাতীয় পতাকার উদ্দেশে স্যালুট করতে দেখা যায় তাকে।

সে ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে সুপারস্টার লিখেছেন, “এই সাধারণতন্ত্র দিবসে, চলুন সকলে একটি প্রতিজ্ঞা করি। পরবর্তী প্রজন্মের জন্য যাতে গর্বের সঙ্গে একটা দেশ রেখে যেতে পারি, সেই প্রতিজ্ঞাই নিজেরা করি। আসুন, সকলে সংবিধানের মূল্যবোধকে বাঁচিয়ে রাখি এবং গর্বের সঙ্গে মাথা উঁচু করে বাঁচি। সকলকে সাধারণতন্ত্র দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ!”

এদিকে শাহরুখের এমন দেশপ্রেমে মুগ্ধ অনুরাগীরা। প্রিয় তারকার ছবি শেয়ার করে প্রশংসায় ভাসিয়েছেন তারা। কেউ করেছেন তাকে নিয়ে গর্ব।

তবে শাহরুখ একা নন, বলিউড তারকাদের অনেকেই দিনটি উপলক্ষে দিয়েছেন বিশেষ বার্তা। এ দলে আছেন প্রিয়াঙ্কা চোপড়া, আনুষ্কা শর্মা, আলিয়া ভাট, অক্ষয় কুমার, ক্যাটরিনা কাইফ, জাহ্নবী কপূর, করণ জোহর, ভিকি কৌশল প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *