যাত্রীদের সুখবর দিলো রেলওয়ে যাত্রা বাতিল হওয়া

জ্যেষ্ঠ প্রতিবেদক :
কর্মচারীদের আন্দোলনে সারাদেশে বন্ধ হয়ে গেছে ট্রেন চলাচল। ভোগান্তিতে পড়েছেন দেশের বিভিন্ন প্রান্তের যাত্রীরা। যাত্রা বাতিল হওয়ায় ভাড়ার টাকার কী হবে তা নিয়ে যখন যাত্রীদের মনে প্রশ্ন উঠেছে তখন তাদের সুখবর দিলো বাংলাদেশ রেলওয়ে। জানানো হয়েছে, যাত্রা বাতিল হওয়া যাত্রীরা তাদের টাকা ফেরত পাবেন।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) সকাল সাড়ে ছয়টার দিকে সংবাদমাধ্যমে রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো এক বার্তায় এ কথা জানানো হয়।

বার্তায় বলা হয়, বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের দাবি বহুলাংশে মেনে নেওয়া সত্ত্বেও তারা তাদের পূর্ব নির্ধারিত কর্মসূচি থেকে সরে আসেনি। এ কারণে আজ ২৮ জানুয়ারি থেকে রেল চলাচলে বিঘ্ন ঘটতে পারে। রেলের যাত্রা বাতিল হলে আগের কেনা টিকিটের টাকা বাংলাদেশ রেলওয়ে ফেরত প্রদান করবে।

এরআগে সোমবার মধ্যরাত থেকে বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফদের আন্দোলনের কারণে বন্ধ হয়ে যায় সারাদেশের ট্রেন চলাচল। মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় কর্মবিরতিতে গেছেন বাংলাদেশ রেলওয়ের রানিং স্টাফরা। কর্মবিরতির অংশ হিসেবে সোমবার দিবাগত রাত ১২টার পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে ওঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। যার ফলে সারা দেশে বন্ধ রয়েছে ট্রেন চলাচল। রানিং স্টাফের মধ্যে রয়েছেন ট্রেন চালক, গার্ড ও টিকিট চেকার পদধারীরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *