ম্যাচ দেখতে এসে পদপিষ্ট! রঞ্জি ট্রফিতে কোহলির

স্পোর্টস ডেস্ক :
বাইশ গজে ব্যাট হাতে সময়টা ভালো যাচ্ছিল না বিরাট কোহলির। ভারতীয় মহাতারকাকে সমালোচনা সহ্য করতে হচ্ছিল। কঠোর অবস্থানে চলে গিয়েছিল বোর্ডও। খানিকটা বোর্ডের কড়া নির্দেশে বাধ্য হয়েই ঘরোয়া ক্রিকেট রঞ্জি ট্রফিতে ফিরছেন কোহলি।

শেষবার ভারতের ঘরোয়া প্রথম শ্রেণির টুর্নামেন্টে কোহলি খেলেছিলেন ২০১২ সালে। ১৩ বছর পর ফিরছেন ৩৬ বর্ষী টপঅর্ডার ব্যাটার। আজ দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে টস জিতে দিল্লি শুরুতে বোলিং করার সিদ্ধান্ত নেয়। রেলওয়েজ ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের সম্মুখীন।

এদিকে এই ম্যাচে বিরাটকে এক ঝলক দেখার জন্য দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে উপচে পড়ল দর্শকের ঢল। বিনামূল্যে প্রবেশের সুযোগ থাকায় হাজার হাজার মানুষ সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হতে থাকেন। প্রবেশের গেট খোলার সঙ্গে সঙ্গে শুরু হয় হুড়োহুড়ি।

আর সেই বিশৃঙ্খলায় পদপিষ্ট হয়ে আহত হন বহু দর্শক। ভিড় সামলাতে হিমশিম খান পুলিশ ও নিরাপত্তারক্ষীরা। অনেক দর্শক আঘাত পেয়েছেন এবং স্টেডিয়ামের অনেক জায়গায় ক্ষয়ক্ষতিও হয়েছে। প্রথমে স্টেডিয়ামের ১৬ ও ১৭ নম্বর গেট দিয়েই সমর্থকদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছিল।

সেই গেট দিয়ে ঢোকার সময়ই বিপত্তি ঘটে। ব্যাপক ভিড়ে পড়ে যান অনেক সমর্থক। ভারতের গণমাধ্যমের তথ্য অনুসারে, এই অবস্থা দেখে দিল্লি ক্রিকেট সংস্থার নিরাপত্তারক্ষীরা এবং স্থানীয় পুলিশ অতিরিক্ত ভিড়ের জেরে পরে ১৮ নম্বর গেটও খুলে দেওয়া হয়।

মঙ্গলবার কোহলি যখন স্টেডিয়ামে ঢোকেন, সেই তখন থেকেই দলের সতীর্থরা হোক বা কোচ, সকলের মুখেই হাসি। সকলেরই নজর তাঁর দিকে। আর শত শত ক্যামেরা তাঁর বিভিন্ন মুহূর্ত ফ্রেমবন্দি করতে ব্যস্ত। স্পষ্টতই বোঝা যাচ্ছে যে ঘরোয়া ক্রিকেটের ম্যাচ হলেও, এটা আর পাঁচটা সাধারণ ম্যাচের থেকে ভিন্ন। কারণটা অবশ্যই বিরাট কোহলি। ডিডিসিএ সচিব অশোক কুমার শর্মা ম্যাচের প্রথম দিন মাঠে প্রায় ১০ হাজার দর্শক হতে পারে বলে আশা করছেন। গৌতম গম্ভীর স্ট্যান্ডও দর্শকদের জন্য খুলে দেওয়া হবে বলে জানিয়ে দিয়েছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *