অস্ট্রেলিয়ার বড় দুঃসংবাদ চ্যাম্পিয়ন্স ট্রফির আগে

স্পোর্টস ডেস্ক
বোর্ডার-গাভাস্কার সিরিজেও অস্ট্রেলিয়ার দলে ছিলেন মিচেল মার্শ। তবে তারকা এই অলরাউন্ডার সাত ইনিংস ব্যাট করে নিজেকে ঠিকঠাক মেলে ধরতে পারছিলেন না। বল হাতেও তেমন একটা ভূমিকা রাখতে পারছিলেন না তিনি। এক পর্যায়ে টেস্ট একাদশে জায়গা হারান তিনি। তাঁর বদলে দলে নেওয়া হয় বাউ ওয়েবস্টারকে।

এদিকে টেস্ট দলে জায়গা হারালেও অস্ট্রেলিয়ার চ্যাম্পিয়ন্স ট্রফির স্কোয়াডে জায়গা পেয়েছিলেন মার্শ। পাকিস্তানের মাটিতে সাদা বলের এ টুর্নামেন্টে তিনি খেলবেন তা অনেকটা নশ্চিতই ছিলো। তবে জানা গেছে, আসন্ন আইসিসি ইভেন্টে খেলা হচ্ছে তারকা এই অলরাউন্ডারের।

চোটের কারণেই এবার দল থেকে ছিটকে গেলেন মার্শ। পিঠের চোটের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলা হবে না তাঁর।

৩৩ বছর বয়সী এই অলরাউন্ডারকে নিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়ার এক মুখপাত্র বলেছেন, ‘জাতীয় নির্বাচক প্যানেল ও অস্ট্রেলিয়ার ছেলেদের চিকিৎসা বিভাগ চোটের কারণে মিচেল মার্শকে চ্যাম্পিয়নস ট্রফি থেকে বাদ দিয়েছে। পুনর্বাসনপ্রক্রিয়ায় থাকা মার্শের (শারীরিক অবস্থার) যথেষ্ট উন্নতি হয়নি। সম্প্রতি তাঁর পিঠের নিচের অংশে ব্যথা বেড়ে যাওয়ায় নির্বাচক প্যানেলকে এই সিদ্ধান্ত নিতে হয়েছে। পুরোপুরি সেরে ওঠার সুযোগ করে দিতে তাঁর পুনর্বাসনের মেয়াদ বাড়ানো হয়েছে। মার্শের জায়গায় দলে কাকে নেওয়া হবে, যথাসময়ে বৈঠক শেষে সেই সিদ্ধান্ত জানাবে নির্বাচক প্যানেল।’

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে যাওয়া মার্শ আইপিএলে খেলতে পারবেন কি না তা নিয়েও সংশয় আছে। ৩ কোটি ৪০ লাখ রুপিতে তাঁকে দলে নিয়েছে লক্ষ্ণৌ সুপার জায়ান্টস। তবে চোট থেকে সেরে ওঠে তিনি খেলতে পারবেন কি না তা এখনো নিশ্চিত নয়।

এদিকে মার্শের বদলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অজিদের স্কোয়াডে কাকে নেওয়া হতে পারে তা এখনো জানা যায়নি। তবে ধারণা করা হচ্ছে, এই অলরাউন্ডারের বদলে দলে নেওয়া হতে পারে টপ অর্ডার ব্যাটার জ্যাক ফ্রেজার ম্যাগার্ককে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *