পরীমণির ‘ফেলুবক্সী’ ফ্লপ, বললেন টলিউড প্রযোজক

বিনোদন প্রতিবেদক
টলিউডে বেশ আয়োজন করেই শুরুটা হয় ঢালিউড অভিনেত্রী পরীমণির। শুরুতেই পান সোহম চক্রবর্তীকে। তারপরও অভিনেত্রীর প্রথম সিনেমা ‘ফেলুবক্সি’ মুখ থুবড়ে পড়েছে বলে দাবি টলিউডের প্রযোজক রানা সরকারের।

পরীমণির সিনেমাটি প্রসঙ্গে ঢাকা মেইলকে রানা সরকার বলেন, ‘‘ফেলুবক্সী’ কয়েকটি সিনেমা হলে হাউজফুল গেছে। কিন্তু দিন শেষে সিনেমাটি ফ্লপ হয়েছে।’’

তবে রানা সরকার প্রশংসা করলেন জিয়াউল ফারুক অপূর্বর সিনেমা ‘চালচিত্রে’র। তার কথায়, ‘ছবিটি সন্তোষজনক।’ ছবিটি মুক্তি পায় গেল ডিসেম্বরের ২০ তারিখ। অপূর্ব ছাড়াও অভিনয় করেছেন টোটা রায়চৌধুরী, রাইমা সেন, অনির্বাণ চক্রবর্তী, ব্রাত্য বসু, শান্তনু মহেশ্বরী প্রমুখ।

অন্যদিকে পরীমণির ছবিটি মুক্তি পায় ১৭ জানুয়ারি। এতে পরীমণি-সোহম ছাড়াও অভিনয় করেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ছবিটি নির্মাণ করেছেন দেবরাজ সিনহা।

এদিকে সম্প্রতি পরীমণি শেষ করেছেন ডোডোর গল্প। এতে তার বিপরীতে আছেন সাইমন সাদিক। ‘ডোডোর গল্প’র কাহিনি, চিত্রনাট্য, সংলাপ, পরিচালনা করছেন কথাসাহিত্যিক ও নির্মাতা রেজা ঘটক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *