উদিত নারায়ণের আরও এক নারী ভক্তকে চুম্বন

বিনোদন ডেস্ক
বলিউডের জনপ্রিয় গায়ক উদিত নারায়ণের চুমু কাণ্ডে সরগরম সামাজিক মাধ্যম। নেটিজেনরা ধুয়ে দিচ্ছেন তাকে। এরইমধ্যে ফের আরেক নারীকে চুমু দেওয়ার ভিডিও ফাঁস হলো গায়কের।

এক্স হ্যান্ডেলে সম্প্রতি একটি ভিডিও দাবানল গতিতে ভাইরাল হয়েছে। সেখানে দেখা গেছে, উদিতের পরনে নীল স্যুট। গায়ক যখন মঞ্চে, তখন নিচে ঘিরে ধরেছেন একদল অনুরাগী। সেখানেও নারীদের ভিড়। উদিতের কাছে সেলফি তোলার আবদার নিয়ে আসেন জনৈক নারী ভক্ত।
ছবি তোলার পরই পেছন থেকে ওই নারীকে জাপটে ধরে প্রথমে গালে গাল ঠেকান। তারপর সটান ঠোঁটে ঠোঁট রেখে চুম্বন করেন উদিত। যদিও ওই নারীকে হাসতে দেখা যায়। তবে এই ভিডিও দেখে ফের বেজায় ক্ষিপ্ত নেটপাড়ার একাংশ। গায়ককে তার বয়স এবং ভারতীয় সভ্য সংস্কৃতির কথা মনে করিয়ে দিয়েছেন অনেকে।

এর আগে একটি ভিডিও ভাইরাল হয়। সেখানেও এক তরুণীকে চুম্বন দিতে দেখা যায় উদিতকে। তবে ওই তরুণীর কোনো প্রতিক্রিয়া ভিডিওতে পাওয়া যায়নি। কিন্তু নেটাগরিকরা ঠিকই এক হাত নিয়েছেন গায়ককে। এবারও নেটাগরিকেরা যা তা বলছেন বর্ষীয়ান এ সংগীতশিল্পীকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *