কোহলি চোটে পড়েছেন

স্পোর্টস ডেস্ক :
ঘরের মাঠে টি-টোয়েন্টি সিরিজে ইংল্যান্ডকে বিশাল ব্যবধানেই হারিয়েছে ভারত। ৫ ম্যাচের সিরিজ ম্যান ইন ব্লুরা জিতে নিয়েছে ৪-১ ব্যবধানে। টি-টোয়েন্টি সিরিজের পর একদিনের ক্রিকেটে তিন ম্যাচ সিরিজে মাঠে নেমেছে দুই দল। ইংল্যান্ডের বিপক্ষে প্রথম ওয়ানডের খানিক ধাক্কা খায় ভারত। ইনজুরিতে প্রথম ওয়ানডের একাদশ থেকে ছিটকে গিয়েছেন বিরাট কোহলি।

ওয়ানডে সিরিজে রোহিত শর্মা, বিরাট কোহলিদের মতো সিনিয়র ক্রিকেটারদের দেখার জন্য মুখিয়ে ছিল সকলেই। কিন্তু ম্যাচের টস সময় খারাপ খবরটা শোনালেন অধিনায়ক রোহিত। টসের পর প্রথম একাদশ নিয়ে বলতে গিয়ে রোহিত শর্মা বলেন, হাঁটুর চোটের কারণে প্রথম একাদশে নেই বিরাট কোহলি। সেই জায়গায় যশস্বী জয়সওয়ালকে সুযোগ দেওয়া হয়েছে। অভিষেক হচ্ছে যশস্বী ও হর্ষিত রানার।

ম্যাচের আগে ওয়ার্মআপে ছিলেন কোহলি। তবে ওয়ার্মআপ করার সময়ই সম্ভবত টের পান তার অবস্থা খেলার মতন না। ডান পায়ের হাঁটুতে নি-ক্যাপ পরে থাকা কোহলি থাকছেন বিশ্রামে। চোটে এই ম্যাচ খেলতে না পারলেও কোহলির অবস্থা গুরুতর নয় বলে জানা গেছে। আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফিতে দলের সেরা ব্যাটারকে পেতে কোন ঝুঁকি নেয়নি ভারত।

নাগপুরে ভারত-ইংল্যান্ড প্রথম ম্যাচে নজরে একাধিক বিষয়। কেননা তিন ম্যাচের সিরিজকে চ্যাম্পিয়ন্স ট্রফির ‘ড্রেস রিহার্সাল’ বলা হচ্ছে। রোহিত-বিরাটদের ফর্মে দিকেও চোখ রাখছে বিসিসিআই, এমনটাই জানায় ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদন। সেখানে প্রথম ম্যাচে রোহিতের ফর্মের উত্তর পাওয়া যাবে।

কিন্তু হাঁটুর চোটে খেলছেন না বিরাট কোহলি। এদিকে ১৪ মাস পর ওয়ানডে দলে ফিরলেন মোহাম্মদ শামি। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপের পর আর ওয়ানডে জার্সিতে দেখা যায়নি তাঁকে। মাঝে টি-টোয়েন্টিতে কামব্যাক করেছেন। এবার চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ফিরলেন ওয়ানডেতে। এছাড়া এই ম্যাচে অভিষেক ঘটল দুই তরুণের। ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টিতে দুরন্ত ফর্মে ছিলেন হর্ষিত।

অন্যদিকে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজে ভারতের সফল ব্যাটার যশস্বী। ওয়ানডেতে তাঁদের উপর ভরসা রাখলেন গম্ভীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *