ন্যান্সিকন্যা মায়ের গানে মডেল

বিনোদন ডেস্ক
মায়ের পথে হাঁটছেন ন্যান্সিকন্যা রোদেলা। এরইমধ্যে প্রশংসা কুড়িয়েছে তার গান ও গায়কী। নতুন খবর হলো, এবার মায়ের গানে মডেল হচ্ছেন মেয়ে।

ন্যান্সি জানান, মিউজিক ভিডিওর পরিকল্পনা এসেছে রোদেলা ও ইব্রাহিম মাহাদির কাছ থেকে। তাদের উদ্যোগেই ভিডিওটি তৈরি হয়েছে। তারকা শিল্পীদের নিয়ে ভালো মানের একটি ভিডিও তৈরি করাও বেশ ব্যয়বহুল। এমন পরিস্থিতিতে রোদেলা ও মাহাদি গানটির ভিডিও করার উদ্যোগ নেয়।

গানটি লিখেছেন গুঞ্জন রহমান। ‘তোমারই আছি’ শিরোনামের গানটির কম্পোজিশন, মিক্স ও মাস্টারিং করেছেন হৃদয় খান। চলতি মাসে ন্যান্সির ইউটিউব চ্যানেল থেকে গানটি প্রকাশ পাবে।

ন্যান্সিকন্যা রোদেলা নিজেও গানের চর্চা করেন; পাশাপাশি নাচে তালিম নিয়েছেন। আগ্রহ আছে অভিনয় এবং মডেলিংয়েও। সেই আগ্রহ থেকে প্রথমবারের মতো মডেল হলেন রোদেলা, আর সেটা মা ন্যান্‌সির গানে। ইব্রাহিম মাহাদির পরিচালনায় ন্যান্‌সির গাওয়া ‘তোমারই আছি’ গানের ভিডিওতে দেখা যাবে রোদেলাকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *