দেবের প্রেমিকা রুক্মিণী মৈত্র হাসপাতালে

বিনোদন ডেস্ক :
দেবের প্রেমিকা হিসেবে শুধু নন, অভিনেত্রী হিসেবেও টলিউডে জায়গা করে নিয়েছেন রুক্মিণী মৈত্র। অনুরাগীর সংখ্যাও বেশ। এবার তাদের জন্য মন খারাপ করা খবর। হাসপাতালে ভর্তি করা হয়েছে অভিনেত্রীকে। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।

সামাজিক মাধ্যমে অসুস্থতার সংবাদ রুক্মিণী নিজেই জানিয়েছেন। একটি ভিডিও প্রকাশ করেছেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে। সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বিছানায় তার হাত। চলছে স্যালাইন। সঙ্গে ছবিতে রুক্মিণী লিখেছেন, ‘‘হাল ছাড়ছি না। লড়াই করছি।’’

জানা গেছে, শারীরিক দুর্বলতার কারণে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অভিনেত্রীকে হাসপাতালে ভর্তি হতে হয়েছে। তবে তিনি এখন অনেকটা স্থিতিশীল। ভারতীয় সংবাদমাধ্যমকে রুক্মিণী জানিয়েছেন, জ্বরের কারণেই আরও দুর্বল হয়ে পড়েছিলেন তিনি।

রুক্মিণীর ছবিটি পোস্ট করে সমাজমাধ্যমে তার দ্রুত আরোগ্য কামনা করেছেন পরিচালক রামকমল মুখোপাধ্যায়। ‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ ছবির পরিচালক রামকমল লেখেন, ‘‘রুক্মিণী তুমি একজন যোদ্ধা। আমাদের ছবির সংলাপটা মনে আছে, ‘এই জেদটা কোনও দিন ছাড়িস নে’।’’

‘বিনোদিনী: একটি নটীর উপাখ্যান’ -এ রুক্মিণী ছাড়াও অভিনয় করেছেন কৌশিক গঙ্গোপাধ্যায়, ওম সাহানি, রাহুল বসু প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *