৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা ২৭ দিনে রেমিট্যান্স

নিজস্ব প্রতিবেদক :
চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। প্রতি ডলার ১২২ টাকা ধরে দেশীয় মুদ্রায় যার পরিমাণ ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকার বেশি। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে রেমিট্যান্স এসেছে ১০ কোটি ১৯ লাখ ডলার।

কেন্দ্রীয় ব্যাংকের হালনাগাদ প্রতিবেদন অনুযায়ী, চলতি ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে ২৭৫ কোটি ১৯ লাখ ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন প্রবাসীরা। এরমধ্যে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর মাধ্যমে এসেছে ৪৬ কোটি ৩৫ লাখ ডলার। পাশাপাশি বিশেষায়িত ব্যাংকগুলোর মাধ্যমে রেমিট্যান্স এসেছে ২৯ কোটি ডলার।

আরও পড়ুন: ৭২ ঘণ্টায় খুনিকে গ্রেফতার না করলে রেমিট্যান্স শাটডাউনের হুঁশিয়ারি
এছাড়াও ডিসেম্বরের প্রথম ২৭ দিনে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১৯৯ কোটি ২২ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। আর এই সময়ে বিদেশি খাতের ব্যাংকগুলোর মাধ্যমে দেশে রেমিট্যান্স এসেছে ৫৯ লাখ ডলার।

এদিকে ডিসেম্বরের প্রথম ২৭ দিনেও ৭টি ব্যাংকের মাধ্যমে দেশে কোনো রেমিট্যান্স আসেনি। এরমধ্যে একটি বিশেষায়িত ব্যাংক ছাড়াও ২টি বেসরকারি ব্যাংক ও ৪টি বিদেশি ব্যাংক রয়েছে।

এই ব্যাংকগুলো হলো- বিশেষায়িত খাতের রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংক (রাকাব), বেসরকারি খাতের আইসিবি ইসলামী ব্যাংক ও পদ্মা ব্যাংক পিএলসি। এছাড়াও বিদেশি খাতের ব্যাংক আল ফালাহ, হাবিব ব্যাংক, ন্যাশনাল ব্যাংক অব পাকিস্তান ও স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার মাধ্যমেও দেশে কোনো রেমিট্যান্স পাঠায়নি প্রবাসীরা।

আরও পড়ুন: প্রবাসী আয়ে চাঙা ভাব, রফতানিতে শঙ্কা
এর আগে বিদায়ী নভেম্বরে দেশে চলতি অর্থবছরের সর্বোচ্চ ২৮৮ কোটি ৯৫ লাখ ২০ হাজার ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৯ কোটি ৬৩ লাখ ডলার রেমিট্যান্স।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *