সেনাবাহিনীর সঙ্গে ইথিওপিয়ান এয়ারলাইন্সের সমঝোতা স্মারক সই

নিজস্ব প্রতিবেদক :
পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির অংশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী ও ইথিওপিয়ান এয়ারলাইন্সের মধ্যে একটি সমঝোতা চুক্তি (এগ্রিমেন্ট) স্বাক্ষরিত হয়েছে। বুধবার (৭ জানুয়ারি) চুক্তিটি সই হয়।

আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এই চুক্তির আওতায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা এখন থেকে প্রশিক্ষণসহ বিভিন্ন সরকারি কার্যক্রমে অংশগ্রহণের জন্য ইথিওপিয়ান এয়ারলাইন্সের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গন্তব্যে, বিশেষ করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিদ্যমান রুটের বাইরে তুলনামূলকভাবে সুলভ মূল্যে যাতায়াত করতে পারবেন।

এই চুক্তির মাধ্যমে একদিকে যেমন সেনা সদস্যদের যাতায়াত ব্যয় অনেকাংশে হ্রাস পাবে, তেমনি সরকারি অর্থেরও সাশ্রয় হবে।

এছাড়া সেনা সদস্যরা আন্তর্জাতিক মানসম্পন্ন স্টার এলায়েন্সের সুবিধাগুলো সাশ্রয়ী মূল্যে গ্রহণ করতে পারবেন, যা বিদেশে কর্তব্য পালনের সক্ষমতা বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *