থানায় অঙ্কুশ-ঐন্দ্রিলা

বিনোদন ডেস্ক :
নতুন ছবি নিয়ে যখন ভক্তদের মধ্যে চলছে উন্মাদনা তখন নায়ক-নায়িকা ছুটলেন থানায়। বলছিলাম টলিউড জুটি অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেনের কথা। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, চারু মার্কেট থানায় অভিযোগ দায়ের করতে গিয়েছিলেন তারা।
অবশ্য গেল বৃহস্পতিবার সামাজিক মাধ্যমে একটি পোস্ট করে অঙ্কশ জানান, নবীনা সিনেমা হলের সামনে তার ও ঐন্দ্রিলার একটি কাটআউট ভাঙাচোরা অবস্থায় পাওয়া গেছে। বিষয়টিকে স্বাভাবিকভাবে নেননি তিনি।
নিজের পোস্টে লিখেছিলেন, ‘মানুষ মানুষের ক্ষতি করে কী আনন্দ পায় কে জানে । নারী চরিত্র বেজায় জটিলের ৩০ ফুটের কাট আউট এইভাবে নষ্ট করে দেওয়া হলো নবীনা হলের সামনে। অবাক লাগে ভাবলে কোন জগতে আমরা বসবাস করছি।’


এরপর-ই থানায় যান তারা। এ প্রসঙ্গে ঐন্দ্রিলা বলেছেন, “হ্যাঁ, আমরা থানায় গিয়েছিলাম। তবে এই মুহূর্তে আমি সিনেমা হলে আছি। তাই এর থেকে বেশি কিছু বলতে পারছি না।”
এদিকে অঙ্কুশ-ঐন্দ্রিলার থানায় যাওয়ায় খবর নেটদুনিয়ায় ছড়াতেই মিশ্র প্রতিক্রিয়া দিচ্ছেন নেটিজেনরা। কেউ মনে করছেন, ছবির প্রচার ভেস্তে দিতেই ইচ্ছাকৃতভাবে এমন কাণ্ড ঘটানো হয়েছে। আবার অনেকে এ ঘটনাকে টলিউডের অন্দরের সংঘাতের ফল বলেও ব্যাখ্যা করছেন। যদিও একাংশের মতে, গোটা বিষয়টি হয়তো ছবির প্রচারের জন্যই নেওয়া কোনো নতুন কৌশল।

অঙ্কুশ-ঐন্দ্রিলার মুক্তিপ্রাপ্ত ‘নারী চরিত্র বেজায় জটিল’ ছবিটি কমেডি ঘরানার। ছবির প্রযোজকও অঙ্কুশ। তার বিপরীতে আছেন ঐন্দ্রিলা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *