সূর্যকুমার যাদবের বিরুদ্ধে মানহানি মামলার হুঁশিয়ারি অভিনেত্রীর

বিনোদন ডেস্ক
ভারতীয় ক্রিকেটার সূর্যকুমার যাদব ও অভিনেত্রী খুশি মুখার্জিকে ঘিরে বিতর্ক যেন থামছেই না। অভিনেত্রীর বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানি মামলার পাল্টা জবাবে এবার সূর্যকুমারের বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলার হুঁশিয়ারি দিয়েছেন খুশি।

সম্প্রতি পাপারাজ্জিদের সঙ্গে আলাপকালে খুশি বলেন, ‘এই মামলায় যদি সূর্যকুমার যাদব হেরে যান, তাহলে তাঁর বিরুদ্ধে ৫০০ কোটি টাকার মানহানির মামলা করব।’ অভিনেত্রীর দাবি, তাঁদের মধ্যে যে কথাবার্তা হয়েছিল তা ছিল বন্ধুত্বপূর্ণ। এতে কোনো অসংলগ্নতা বা অশালীনতার জায়গা নেই।

ভারতীয় অধিনায়ক সূর্যকুমারকে নিয়ে বিস্ফোরক দাবি বলিউড অভিনেত্রীর
খুশি জানান, এখনও পর্যন্ত তিনি কোনো আইনি নোটিশ পাননি। এবং কারও বিরুদ্ধে মানহানিকর কোনো মন্তব্যও করেননি। তিনি অভিযোগ করেন, কিছু ব্যক্তি আলোচনায় থাকার জন্য ইচ্ছাকৃতভাবে বিষয়টিকে বাড়িয়ে তুলছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *