তিন জেলায় ৯ নেতাকে বহিষ্কার করল বিএনপি

নিজস্ব প্রতিবেদক ;
দলীয় সিদ্ধান্ত অমান্য করে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে তিন জেলায় নয়জন নেতাকে বহিষ্কার করেছে বিএনপি।

রোববার (৮ ফেব্রুয়ারি) দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বহিষ্কার হওয়া নেতারা হলেন- নোয়াখালী জেলাধীন সোনাইমুড়ি উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সাইফুল্লাহ মাসুদ, সদস্য মোহাম্মদ নুরুল আমিন স্বপন, সাখাওয়াত হোসেন সাকু, অম্বরনগর ইউনিয়ন বিএনপির সদস্য মো. শাহজালাল, মৌলভীবাজার জেলা মহিলা দলের সহসভাপতি হেলেনা চৌধুরী, ময়মনসিংহ উত্তর জেলাধীন ধোবাউড়া উপজেলা বিএনপির সদস্য মো. শহিদুল ইসলাম পারভেজ, মো. আবুল কালাম হেলাল, কাশিনাথপুর ওয়ার্ড বিএনপির সহসভাপতি আব্দুল কুদ্দুছ এবং আব্দুল শহীদ।

২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে সংগঠনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিএনপির বহু নেতাকে বহিষ্কার করা হয়েছে। ক্ষমা প্রার্থনা করে আবেদনের প্রেক্ষিতে অনেকের পদ আবার ফিরিয়েও দেওয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *