টিকটক ভুলে পড়তে বসো বাচ্চারা! নতুন শিক্ষামন্ত্রীকে নিয়ে ইফরান সাজ্জাদ

বিনোদন ডেস্ক :
তারেক রহমানের নেতৃত্বে নতুন সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি। মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শপথ নিতে যাচ্ছে নতুন মন্ত্রিপরিষদ। এবারের মন্ত্রিসভায় ডাক পেয়েছেন সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন। জোর গুঞ্জন এবারের মন্ত্রিসভায় তিনি শিক্ষামন্ত্রী হচ্ছেন।

এহসানুল হক মিলনের শিক্ষামন্ত্রী হওয়ার খবরে সামাজিক মাধ্যমে চলছে নানাবিধ আলোচনা। সম্ভাব্য নতুন শিক্ষামন্ত্রীর হওয়ার খবরে অভিনেতা ইফরান সাজ্জাদ এক পোস্টে মন্তব্য করেছেন, এই লোক কী জিনিস তোমাদের কোনো আইডিয়া নাই!’

অভিনেতার কথায়, ‘বাচ্চারা (শিক্ষার্থী) তোমরা যারা আগের দিন টিকটক করে পর দিন পরীক্ষা দিয়ে পাশ করে গেছ, আল্লাহর ওয়াস্তে পড়তে বসো! এই লোক কী জিনিস, তোমাদের কোনো আইডিয়া নাই! আমাদের এসএসসি পরীক্ষার সময় পাশের হার ছিল ২৮%! আরে এই ভদ্রলোক ছিলেন শিক্ষা প্রতিমন্ত্রী।’

২০০১ সালে বিএনপি সরকার গঠন করলে সেবার শিক্ষা প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছিলেন। তার ক্ষমতাকালে শিক্ষাঙ্গণে নানাবিধ পরিবর্তনসহ শিক্ষার মান উন্নয়ন হয়েছিল। প্রশ্ন পত্র ফাঁস রোধে ব্যাপক ভূমিকা রেখেছিলেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুর-১ (কচুয়া) আসন থেকে ধানের শীষ প্রতীকে ড. আ ন ম এহছানুল হক মিলন ব্যাপক ভোট বিজয়ী হয়েছেন। তিনি পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ১৬২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকে আবু নসর আশরাফী পেয়েছেন ৬৭ হাজার ৭৭ ভোট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *