বিনোদন ডেস্ক :
বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে বিয়ের ইস্যুতে সম্প্রতি আলোচনায় রাশমিকা মান্দানা। এরইমধ্যে শোনা যাচ্ছে কৃতি শ্যাননের সঙ্গে তার চলছে সমকামী প্রেম। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আমি চাই পুরুষদেরও পিরিয়ড হোক: রাশমিকা
তবে কপালে ভাঁজ ফেলার প্রয়োজন নেই। কেননা রাশমিকা-কৃতির এ আয়োজন শুধু গল্পের প্রয়োজনে। ‘ককটেল ২’ সিনেমায় সমকামী চরিত্রে দেখা যাবে দুজনকে। চুটিয়ে প্রেম করবেন তারা।
সিনেমার গল্প এখনও ফাঁস হয়নি। কানাঘুষা চলছে এরকমই হবে রাশমিকা-কৃতির চরিত্র। বিশ্বস্ত সূত্রে খবর, কৃতি-রাশমিকা এ ছবিতে ‘সমকামী দম্পতি’ হিসেবে ধরা দেবেন। সে সম্পর্কে তৃতীয় ব্যক্তি হিসেবে প্রবেশ শাহিদ কাপুরের।
বলিউডের অন্ধকার জগত নিয়ে মুখ খুললেন কৃতি শ্যানন
এরইমধ্যে শেষ হয়েছে ‘ককটেল ২’-এর শুটিং। পরিচালক হোমি আদাজানিয়া একটি ছবি প্রকাশ করে জানিয়েছেন তা। যেখানে এক ফ্রেমে দেখা গেছে কৃতি, রাশমিকা ও শাহিদ কাপুরকে।
তবে ছবি নিয়ে এখনও মুখ খোলেননি কৃতি-রাশমিকাদের কেউ। পরিচালকও আছেন কুলুপ এঁটে। জানা গেছে, সব ঠিক থাকলে চলতি বছরের সেপ্টেম্বরে মুক্তি পাবে ‘ককটেল ২’।