লজ্জার হার ঘরের মাঠে ইউনাইটেডের

স্পোর্টস ডেস্ক :
ইংলিশ প্রিমিয়ার লিগে ঘরের মাঠে হোঁচট খেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। সর্বশেষ ম্যাচে ইএফএল কাপের কোয়ার্টার ফাইনালে টটেনহামের কাছে হেরেছিল রেড ডেভিলরা। তার ছাঁপ পড়েছে প্রিমিয়ার লিগের ম্যাচেও।
রোববার (২২ ডিসেম্বর) ওল্ড ট্রাফোর্ডে এফসি বোর্নমাউথের কাছে ৩-০ গোলে হেরেছে তারা। ঠিক এক বছর আগেও বোর্নমাউথের কাছে ঘরের মাঠে একই ব্যবধানে হেরেছিল ম্যানচেস্টার ইউনাইটেড।

কয়েকদিন আগেও কোচ বদল করেও ভাগ্য বদল হলো না ইউনাইটেডের। এরিক টেন হাগের জায়গায় এসে রুবেন আমোরিমও পারছে না দলটি এমর হার কিংবা পরাজয় ঠেকাতে।

খেলার ২৯ মিনিটে পিছিয়ে পড়ে ইউনাইটেড। বোর্নমাউথের হয়ে গোল করেন ডাচ ডিফেন্ডার দেজান হুইসেন। স্কোরলাইন ১-০। লেখার ৪২ মিনিটে ব্রর্নো ফান্দেস ফাইনাল করে লাল কার্ড দেখে ১০ জনের দলে পরিণিতি হয় স্বাগতিকরা। প্রথমার্ধে ওই গোলে স্কোরলাইন নিয়ে ম্যাচ শেষ করে তারা।

দ্বিতীয়ার্ধে খেলার ৬১ মিনিটে পেনাল্টি পায় বোর্নমাউথ। গোল করেন জাস্টিন ক্লুইভার্ট। স্কোরলাইন হয় ১-০। এর ঠিক দুই মিনিট পরে খেলার ৬৩ মিনিটে আন্তোনে সেমেনয়ুর শেষে পেরেক ঢুকে দেন ইউনাইডেটের জালে। তাতে ৩-০ ব্যধার দাঁড়ায় স্কোরলাইন।

বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে বোর্নমাউথে। এই হারের পর ১৭ ম্যাচে ৬ জয় ৪ ড্র ও ৭ হারে ২২ পয়েন্ট নিয়ে ইউনাইটেড আছে ১৩ নম্বরে। শীর্ষে থাকা লিভারপুলের পয়েন্ট ৩৯।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *