লিভারপুল উড়িয়ে দিল সালাহর নৈপুণ্যে টটেনহামকে

স্পোর্টস ডেস্ক :
মৌসুম শেষ হওয়ার পথে। তবুও নতুন চুক্তি হয়নি মিশরের লিভারপুল ফরোয়ার্ড মুহাম্মেদ সালাহর। কারণ বয়সটা। তবে এই বয়সে যা করে যাচ্ছেন তা একেবারেই ভিন্ন। গোল করেন এবং করাচ্ছেন। তার নৈপুণ্যে টটেনহামের মাঠ থেকে ৬-৩ গোলের জয় নিয়ে ফিরেছে আর্নে স্লটের দল।
এবারের প্রিমিয়ার লিগে সবচেয়ে বেশি ৩৯টি গোল করেছে লিভারপুল। যা এখন পর্যন্ত অন্য ক্লাবগুলো করতে পারেনি।

আক্রমণ-পাল্টা আক্রমণ, লিভারপুল প্রথমার্ধেই এগিয়ে গিয়েছিল ৩-১ গোলের ব্যবধানে। খেলার ২৩ মিনিটে প্রথম গোলটি দেখা পায় লিভারপুল। গোল করেন লুইস দিয়াজ।

খেলার ৩৬ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার। তাতে স্কোরলাইন হয় (২-০)। খেলার ৪১ মিনিটে জেমস ম্যাডিসনের দূর পাল্লার শটে গোল করে ব্যবধান কমায় টটেনহাম ২-১। প্রথমার্ধের যোগ করা সময়ে দমিনিক সবোসলাইয়ে কাছ থেকে করা হেডে লিভারপুলের ব্যবধান দাঁড়ায় ৩-১।

দ্বিতীয়ার্ধ ছিল মোহাম্মেদ সালাহ ম্যাজিক। খেলার ৫৪ ও ৬১ মিনিটে জোড়া গোল করেন তিনি। তাতে প্রিমিয়ার লিগে ১৫ গোল নিয়ে প্রিমিয়ার লিগে শীর্ষ গোলদাতা এখন তিনি। তার দুই গোলে স্কোরলাইন হয় ৫-১।

খেলার শেষ দিকে লিভারপুলকে চেপে ধরে টটেনহাম। ৭২ মিনিটে দেয়ান কুলুসেভস্কি ও ৮৩ মিনিটের ডমিনিক সোলাঙ্কির গোলে স্কোরলাইন হয় ৫-৩। বাকি সময়ে গোল না হলে জয় নিয়ে মাঠ ছাড়ে লিভারপুল।

এই জয়ে ১৬ ম্যাচে ৩৯ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষ স্থান মজুত করল লিভারপুল। ৩৫ পয়েন্ট নিয়ে দুইয়ে এক ম্যাচ বেশি খেলা চেলসির।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *