নিজস্ব প্রতিবেদক :
পঞ্চগড় ও ঠাকুরগাঁওয়ে রাজনৈতিক সফর শেষে ঢাকায় ফিরেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মঙ্গলবার বিকেলে সৈয়দপুর বিমানবন্দর থেকে ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।
এর আগে, গত ২২ ডিসেম্বর নিজ এলাকা ঠাকুরগাঁওয়ে যান মির্জা ফখরুল। পরে পঞ্চগড় ও ঠাকুরগাঁও জেলার রাজনৈতিক জনসভায় অংশ নেন তিনি।