বিএনপির বৈঠক বাম গণতান্ত্রিক ঐক্যজোটের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক :
নির্বাচনের রোডম্যাপসহ চলমান রাজনৈতিক পরিস্থিতিতে আগামীর করণীয় ঠিক করতে ধারাবাহিক বৈঠকের অংশ হিসেবে গণঅধিকার পরিষদ, বাম গণতান্ত্রিক ঐক্যজোট ও ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) সঙ্গে বৈঠক করেছে বিএনপির লিয়াজোঁ কমিটি।

মঙ্গলবার বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু ও ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, আমাদের চলমান যে কাজগুলো বাকি আছে, এর মধ্যে রয়েছে ৩১ দফা সংস্কার বাস্তবায়ন। এ দফা বাস্তবায়নের কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে আলোচনা হয়েছে।

বিএনপির এ নেতা বলেন, এই মূহর্তে সবার একটাই প্রত্যাশা, অতি দ্রুত নির্বাচনের মাধ্যমে একটি নির্বাচিত সরকার ও সংসদ, যারা আগামী দিনে এই ৩১ দফা বাস্তবায়ন করবে। কাজেই নির্বাচন অতিসত্বর হওয়ার দরকার।

বৈঠকে গণফোরামের পক্ষে দলটির সভাপতি মোস্তফা মোহসীন মন্টু, সাধারণ সম্পাদক ডা. মিজানুর রহমান, সভাপতি পরিষদ সদস্য অ্যাডভোকেট এস এম আলতাফ হোসেন, সুব্রত চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক মুহাম্মদ উল্লাহ মধু, প্রগতিশীল গণতান্ত্রিক পার্টির মহাসচিব হারুন আল রশিদ খান, ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ ভাসানী) চেয়ারম্যান অ্যাডভোকেট মো. আজহারুল ইসলাম, গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান ও উচ্চতর পরিষদ সদস্য শাকিল উজ্জামান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *