বেরিয়ে গেলেন মুশফিক মাঠ ছেড়ে

ক্রীড়া প্রতিবেদক :
রংপুর রাইডার্সের ইনিংসের দ্বিতীয় ওভারের প্রথম বলে চোট পেয়ে মাঠ ছেড়েছেন ফরচুন বরিশালের উইকেটরক্ষক মুশফিকুর রহিম। তার বদলে গ্লাভস হাতে নেমেছেন প্রীতম কুমার।
ব্যাট হাতেও আজ মুশফিকের দিনটি ভালো যায়নি। অভিজ্ঞ এই ক্রিকেটার ব্যক্তিগত ১৫ রানে খুশদিল শাহের বলে এলবিডব্লিউর ফাঁদে পড়েন।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যায় দিনের দ্বিতীয় ম্যাচে টসে জিতে বরিশালকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় রংপুর রাইডার্স। ধানসিঁড়ি নদী পাড়ের দলটি ১৮.২ ওভারে গুটিয়ে যাওয়ার আগে তুলেছে ১২৪ রান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *