নির্বাচন না হলে সন্দেহ তৈরি হবে আশ্বাস অনুযায়ী : দুদু

নিজস্ব প্রতিবেদক :
বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের দেওয়া আশ্বাস অনুযায়ী নির্বাচন না হলে জনগণের মনে সন্দেহের সৃষ্টি হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু।

বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে দৈনিক আমার পিরোজপুর পত্রিকার প্রকাশনা উৎসবে এ কথা বলেন তিনি।

শামসুজ্জামান দুদু বলেন, বিএনপিসহ ছোট-বড় যেসব দলগুলো আন্দোলন শরিক হয়েছিল তারা গণতন্ত্র প্রতিষ্ঠায় তৈরি আছে। এখন কোনো তালবাহানা জাতির সঙ্গে না করা ভালো।

তিনি বলেন, প্রধান উপদেষ্টা, সেনাপ্রধান, ড. আসিফ নজরুল, শিক্ষা উপদেষ্টা তারা কমবেশি একই কথা বলেছেন, এ বছরের শেষ বা ২০২৬ এর প্রথমে নির্বাচন হবে। এর বাইরে না যাওয়া বোধ হয় জাতি ও গণঅভ্যুত্থানের জন্য পরিপূরক হবে। এর বাইরে গেলে সন্দেহের সৃষ্টি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *