‘কাজ করছে সরকার গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ’

নিজস্ব প্রতিবেদক :
প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, গণমাধ্যমের স্বাধীনতাকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।
বৃহস্পতিবার দুপুরে টিআইবির অনুসন্ধানী সাংবাদিকতার পুরস্কার প্রদান অনুষ্ঠানে ‘নতুন বাংলাদেশের গণমাধ্যম’ শীর্ষক আলোচনায় তিনি এ কথা বলেন। এসময় বক্তারা ভারতীয় গণমাধ্যমের মিথ্যাচার মোকাবিলায় দেশীয় গণমাধ্যমকে এগিয়ে আসার আহ্বান জানান।

প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেন, আগের সরকারের কাজ ছিল গণমাধ্যমের কণ্ঠরোধ করা, এই সরকার তা করবে না। গণমাধ্যমের স্বাধীনতা যেন প্রাতিষ্ঠানিক রূপ পায়, সে লক্ষ্যে কাজ করছে অন্তর্বর্তীকালীন সরকার।

এ সময় স্বাধীন গণমাধ্যম তৈরিতে সরকারের সর্বাত্মক সহযোগিতার কথা জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব।

বিগত আওয়ামী লীগ সরকার সামাজিক যোগাযোগমাধ্যম আইন করে নিয়ন্ত্রণ করেছে, মিডিয়াগুলোতে তাদের মন মতো সংবাদ করতে বাধ্য করেছে উল্লেখ করে তিনি বলেন, ভবিষ্যতে স্বাধীন সাংবাদিকতা নির্ভর করছে রাজনৈতিক দলগুলোর সদিচ্ছার ওপর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *