বিস্মিত আর্সেনাল কোচ ১০ জনের ম্যানইউকে হারাতে না পেরে

স্পোর্টস ডেস্ক
এফএ কাপের তৃতীয় রাউন্ডে গতকাল ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে মাঠে নেমেছিল আর্সেনাল। রেড ডেভিলদের বিপক্ষে এই ম্যাচে একচেটিয়া আধিপত্য বজায় রেখে খেলেছে গানাররা। ম্যানইউ ত্রিশ মিনিটের মতো সময় খেলেছে দশ জনের দল নিয়ে। তবে তুমুল আক্রমণাত্মক ম্যাচ খেলেও জয়ের দেখা পায়নি গানাররা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ১-১ গোলে ড্র করার পর টাইব্রেকারে ৫-৩ গোলে হেরে বাদ পড়েড়ে মিকেল আর্তেতার দল।

ম্যানইউয়ের বিপক্ষে ম্যাচে গতকাল ৭০ শতাংশ সময় বল দখলে রেখেছে, ২৬টি শট নিয়ে লক্ষ্যে রাখে ৭টি। তবে ১ গোলের বেশি পায়নি গানাররা। এমন হারের পর তাই বিস্ময় প্রকাশ করেছেন আর্সেনাল কোচ আর্তেতা।

তিনি বলেন, এই ম্যাচ জিততে না পারাটা অবিশ্বাস্য। যা আমাদের প্রাপ্য ছিল, তা আমরা পাইনি। আমরা একবার বল জালে জড়াতে পেরেছি। যতগুলো সুযোগ পেয়েছি, গোলের মুহূর্ত এসেছে, সঙ্গে পেনাল্টিও, কিন্তু আরেকবার আমরা সেটা পারিনি। আমরা খুব কষ্ট নিয়ে বাড়ি ফিরে যাচ্ছি, কিন্তু আমার খেলোয়াড়দের নিয়ে আমি গর্বিত।

এদিকে গতকালের ম্যাচ দিয়েই চোটে পড়েছেন আর্সেনাল তারকা গ্যাব্রিয়েল জেসুস। ব্রাজিলিয়ান তারকার চোট নিয়ে আর্তেতা বলেন, প্রচণ্ড ব্যথা নিয়ে তাকে স্ট্রেচারে মাঠের বাইরে যেতে হয়েছে, সে হাঁটু চেপে ধরে রেখেছিল, ভালো মনে হচ্ছে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *