বিনোদন ডেস্ক :
দেশের টেক কমিউনিটিকে এক নতুন মাত্রায় নিয়ে যেতে তৈরী হয়েছে “TechShow”। যেখানে দেশের বড় বড় টেক কনটেন্ট ক্রিয়েটররা শেয়ার করেছেন তাদের সফলতার গল্প, সাম্প্রতিক টেক ট্রেন্ড, এবং কনটেন্ট ক্রিয়েটর হিসেবে তাদের ব্যক্তিগত অভিজ্ঞতা। প্রযুক্তি এবং কনটেন্ট ক্রিয়েশনের উপর দৃষ্টি রেখে এই শোটি বিশেষভাবে তৈরী করা হয়েছে। শোটি উপস্থাপনায় রয়েছেন জনপ্রিয় উপস্থাপিকা নীল হুরেজাহান।
1000FiX-এর উদ্যোগে তৈরি হয়েছে এই প্রযোজনাটি, যেখানে যৌথভাবে কাজ করেছে সেন্টারব্যাক প্রোডাকশনস এবং শ্যারন ক্রিয়েশন। এছাড়া রয়েছেন মার্কেটিং এজেন্সি মিনট কানেক্ট।
শোটির নির্মাতা নির্মাতা নাহিয়ান খান এ প্রসঙ্গে বলেন, ‘টেকনোলজির দ্রুত পরিবর্তনশীল দুনিয়ায় কনটেন্ট ক্রিয়েটরদের অবদান ও যাত্রা তুলে ধরার লক্ষ্যেই এই পডকাস্ট।’
তিনি আরও বলেন, ‘এই পডকাস্ট শো’টির উদ্দেশ্য শুধু তথ্য দেওয়া নয়, কনটেন্ট ক্রিয়েটরদের ব্যক্তিগত এবং পেশাদার জীবনের একটি গভীর দৃষ্টিভঙ্গি তুলে ধরা যা তরুণ প্রজন্মের মধ্যে টেকনোলজির প্রতি আগ্রহ এবং অনুপ্রেরণা সৃষ্টি করবে।’