স্পোর্টস ডেস্ক
চলতি বিপিএলে সাবেক বাংলাদেশের তারকা ক্রিকেটার তামিম ইকবাল যেনো অন্যরূপে। ব্যাটে বা অধিনায়কের দায়িত্বর কথা বলা হচ্ছে না, সম্প্রতি তার পারফরম্যান্স একপাশে রাখলে বিপিএলে তামিম হাইলাইটস হচ্ছেন মেজাজ হারিয়ে। খেলার মধ্যে কখনও প্রতিপক্ষের ক্রিকেটারের দিকে তেড়ে, কখনো কাউকে কটু কথা বলে। আগের ম্যাচ-ঢাকা ক্যাপিটালসের পুরস্কার গ্রহণের সময়।
ম্যাচ প্রজেন্টেশনে বিসিবি সভাপতি ফারুকের জন্য অপেক্ষায় থেকে বিরক্ত হয়ে পুরুষ্কার নিতে জাননি। এবার সেই ধারবাহিকতায় আজ (১৯জানুয়ারি) রোববার চিটাগাংসের ম্যাচে রান তাড়ায় ব্যাট করতে নেমে রান আউট হয়ে মেজাজ হারান তামিম। সতীর্থ ডেভিড মিলারের ওপর মেজাজ হারিয়ে তর্কে জড়ান।
চিটাগংসের ১২২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে তৃতীয় ওভার পর্যন্ত সব ঠিকঠাকই চলছিল। চতুর্থ ওভারের দ্বিতীয় বলেই ঘটনার সূত্রপাত। আলিস আল ইসলামের করা বল শর্ট কভারে ঠেলে দিয়ে রানের জন্য ছুটতে গিয়েও ছুটেননি মালান। উসমান খান একবারে ধরতে পারেননি বলটা, সেই সুযোগই নিতে চেয়েছিলেন তামিম।
রানের জন্য দৌড়ে মাঝ উইকেট পর্যন্ত চলেও যান এই বাঁহাতি ব্যাটার। কিন্তু মালানের সাড়া না পেয়ে আবার ফিরে আসেন নন স্ট্রাইকে। ততক্ষণে উসমানের করা থ্রো থেকে উইকেট ভেঙে দেন আলিস। চেহারা দেখেই মনে হচ্ছিল অখুশি তামিম, হাত তুলে জানতেও চান মালানের কাছে, কেন সিংগেল নেননি তিনি? মাঠ ছাড়তে ছাড়তে মালানকে কিছু একটা বলছিলেনও তামিম।
মালানও উত্তর দিতে দিতে এগিয়ে যান নন স্ট্রাইকের দিকে। সেই তর্কের পর মালানকে থামাতে এসেছিলেন চিটাগং কিংসের ফিল্ডাররা।