শেষ হল নেইমারের সৌদি অধ্যায় দেড় বছরে ৭ ম্যাচ আর ১ গোলেই

স্পোর্টস ডেস্ক :
বর্তমানে ফুটবলের অন্যতম সেরা তারকাদের একজন নেইমার জুনিয়র। ব্রাজিলের এই পোস্টারবয়কে ক্যারিয়ারের পুরোটা সময়ই লড়াই করতে হয়েছে চোটের বিরুদ্ধে। বরাবরই তিনি লড়াইয়ে জয়ী হয়েই ফিরে এসেছেন, এবারও তাঁর ব্যতিক্রম হয়নি। ২০২৩ সালের অক্টোবরে চোটে পড়ে মাঠের বাইরে ছিটকে গিয়েছিলেন এই তারকা, এরপর অস্ত্রোপচার শেষে পুনর্বাসনের দীর্ঘ প্রক্রিয়া-সবকিছু শেষ করে পুরোপুরি ফিট হয়েই ২০২৪ সালের শেষের দিকে মাঠে ফিরেন নেইমার।

মাঠে ফিরে ফুটবল পায়ে জাদু দেখিয়ে রোমাঞ্চিত করেছেন দর্শকদের। তবে ফেরাটা ফেরাটা সুখকর হয়নি ব্রাজিল তারকার, আবারও চোটে পরে ছিটকে গিয়েছেন মাঠের বাহিরে। এদিকে চলতি বছরের জুনেই নেইমারের সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আল হিলালের। এরপর তিনি ছাড়বেন সৌদি লিগও। এমন খবর বাজারে আসতেই আলোচনার ডালপালা মেলতে শুরু করে।

সেই খবরই সত্য হলো ব্রাজিলের পোষ্টার বয় নেইমারের অবশেষে আল হিলালের সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়েছে। এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে আল হিলাল। সৌদি ক্লাবটি জানিয়েছে পারস্পরিক সমঝোতায় ব্রাজিলিয়ান তারকার চুক্তিটি বাতিল করা হয়েছে।

আল হিলাল বিবৃতিতে জানিয়েছে, ‘ক্লাবের হয়ে সে যা দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ ও কৃতজ্ঞতা। তার ভবিষ্যৎ সাফল্যের জন্য অনেক শুভকামনা।’

আল হিলালে এই প্রায় দেড় বছরে স্রেফ সাতটি ম্যাচ খেলতে পেরেছেন তিনি। গোল করতে পেরেছেন মোটে একটি। বিভিন্ন সংবাদমাধ্যমের খবর, দুই একদিনের মধ্যেই সান্তোসের সঙ্গে চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন হবে নেইমারের। প্রাথমিকভাবে ছয় মাসের চুক্তি হবে, পরে যা এক বছর বাড়ানোর সুযোগ থাকবে।

২০১৭ সালের গ্রীষ্মে পিএসজির কাছে ২২২ মিলিয়ন ইউরোতে নেইমারকে বিক্রি করেছিল বার্সা। যা ফুটবলবিশ্বে এখনও বড় চুক্তিগুলোর একটি। পরে ফ্রান্স ছেড়ে তিনি যোগ দেন সৌদি ক্লাব আল হিলালে। সেখানে চোটের কারণে লম্বা সময় ছিলেন মাঠের বাইরে।

পিএসজি ছেড়ে আল হিলালে নাম লেখানোর সময় পুরোপুরি চোটমুক্ত ছিলেন না নেইমার। পরে সুস্থ হয়ে ৫ ম্যাচ খেললেও ২০২৩ সালের ১৮ অক্টোবর ব্রাজিলের হয়ে বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচে খেলতে গিয়ে এসিএলের চোটে পড়েন। চোটে ৩৬৯ দিন পর মাঠের বাইরে থাকতে হয় ৩২ বর্ষী তারকাকে।

দীর্ঘ চোট কাটিয়ে গতবছরের ২০২৪ সালের ২১ অক্টোবর এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে প্রত্যাবর্তন ঘটে নেইমারের। বদলি নেমে ১৩ মিনিট খেলেন। এরপর নভেম্বরের প্রথম সপ্তাহে একই টুর্নামেন্টে ইস্তেগলালের বিপক্ষে বদলি নেমে ২৯ মিনিট খেলে আবারও চোটে পড়েন। চোটের কারণে এখনো মাঠের বাইরে আছেন। আল হিলালের জার্সিতে সেই ম্যাচটি শেষ হয়ে রইল ব্রাজিল তারকার!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *