ক্রীড়া ডেস্ক :
আইসিসির নতুন চেয়ারম্যান হিসেবে জয় শাহ দায়িত্ব নেয়ায় ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সেক্রেটারির পদ থেকে তিনি সরেছেন। শূন্য পদে তার স্থলাভিষিক্ত হয়েছেন দেবজিৎ সাইকিয়া।
সাবেক প্রথম শ্রেণির ক্রিকেটার ও আসামের বাসিন্দা সাইকিয়াকে ভারপ্রাপ্ত সেক্রেটারি হিসেবে নিয়োগ দিয়েছেন বিসিসিআই সভাপতি রজার বিনি। বর্তমানে তিনি বিসিসিআইয়ের যুগ্ম-সচিব হিসেবে কর্মরত আছেন।
বিসিসিআইয়ের গঠনতন্ত্র অনুযায়ী সভাপতি হিসেবে বিনি নিজস্ব ক্ষমতা ব্যবহারে সাইকিয়াকে বোর্ডের বিধি-বিধানের অধীনে স্থায়ী সেক্রেটারি নিয়োগ না করা পর্যন্ত তাকে ভারপ্রাপ্ত দায়িত্বে নিয়োগ দেন।
ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটের প্রতিবেদনে বলা হয়েছে, শূন্যপদে স্থায়ী সেক্রেটারি আসার আগে সাইকিয়া আগামী বছরের সেপ্টেম্বর পর্যন্ত এই পদে থাকবেন।