থ্রিলার ওয়েব ফিল্মে ইরফান সাজ্জাদের জোড়া নায়িকা

বিনোদন ডেস্ক

প্রথমবারের মতো অভিনেতা ইরফান সাজ্জাদের সঙ্গে জুটি বাঁধছেন প্রার্থনা ফারদিন দীঘি। সঙ্গে আছেন আশনা হাবিব ভাবনা। ডার্ক থ্রিলার ওয়েব ফিল্মে একসঙ্গে হচ্ছেন তিন তারকা। রাজধানী ঢাকার বিভিন্ন লোকেশনে ছবিটির শুটিং চলছে। তবে চূড়ান্ত হয়নি ওয়েব ফিল্মের নাম ।

‘শেষ চিঠি’ ও ‘ফেরা’ ওয়েব ফিল্মে দিয়ে প্রশংসা কুড়ানো সুমন ধর জানিয়েছেন, নতুন এই কাজেও ভিন্নধর্মী গল্প তুলে ধরার চেষ্টা করা হচ্ছে। সংবাদমাধ্যমের কাছে আপাতত গল্পের বিস্তারিত প্রকাশ করতে না চাইলেও তিনি জানান, এটি একটি গল্পনির্ভর থ্রিলার, যা দর্শকের আগ্রহ ধরে রাখবে।

সুমন ধর বলেন, ‘গল্প ও চরিত্রের প্রয়োজন অনুযায়ী শিল্পী নির্বাচন করেছি। সবাই মনোযোগ দিয়ে কাজ করছেন। আশা করছি দর্শক ভিন্ন কিছু দেখতে পাবেন।’

মেধাবীদের পৃষ্ঠপোষকতা করা উচিত: ইরফান সাজ্জাদ
নির্মাতা সূত্রে জানা গেছে, আসন্ন রোজার ঈদকে সামনে রেখে ওয়েব ফিল্মটি মুক্তির পরিকল্পনা করা হচ্ছে। কোন ওটিটি প্ল্যাটফর্মে এটি মুক্তি পাবে, সে বিষয়ে এখনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। শিগগিরই নাম ও মুক্তির প্ল্যাটফর্ম জানানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *